হে তরু, এ ধরাতলে

– রবীন্দ্রনাথ ঠাকুর

হে তরু, এ ধরাতলে
রহিব না যবে
তখন বসন্তে নব
পল্লবে পল্লবে
তোমার মর্মরধ্বনি
পথিকেরে কবে,
“ভালো বেসেছিল কবি
বেঁচে ছিল যবে।”


Leave a Reply