কার্ত্তিকের ভোর- ১৩৫০

– জীবনানন্দ দাশ

চারিদিকে ভাঙনের বড় শব্দ,
          পৃথিবী ভাঙার কোলাহল;
তবুও তাকালে সূর্য পশ্চিমের দিকে
          অস্ত গেলে,… চাঁদের ফসল
                   পূবের আকাশে
হৃদয় বিহীনভাবে আন্তরিকতা ভালবাসে।

তেরোশো পঞ্চাশ সালে কার্ত্তিকের ভোর;
          সূর্যালোকিত সব স্থান
যদিও লঙ্গরখানা,
          যদিও শ্মশান,
তবুও কল্কির ঘোড়া সরায়ে মেয়েটি তার যুবকের কাছে
          সূর্যালোকিত হয়ে আছে।


Leave a Reply