আমি চিরতরে দূরে চলে যাব | Ami Chirotore Dure Chale Jabo Lyrics

You are currently viewing আমি চিরতরে দূরে চলে যাব | Ami Chirotore Dure Chale Jabo Lyrics

আমি চিরতরে দূরে চলে যাব

-কাজী নজরুল ইসলাম

আমি চিরতরে দূরে চলে যাব,
তবু আমারে দেবনা ভুলিতে।।
আমি বাতাস হইয়া জরাইব কেশে,
বেণী যাবে যবে খুলিতে।।
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন
তোমার বক্ষে ঝুরিতে।।
আসিবে তোমার পরমোৎসবে
কত প্রিয়জন কে জানে,
মনে পড়ে যাবো কোন সে ভিখারি
পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ পথে যেতে হায়!
চমকি থামিয়া যাবে বেদনায়,
দেখিবে কে যেন মরে মিশে আছে
তোমার পথের ধুলিতে।।


Leave a Reply