১৬। অভিশাপ
আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনি শক্তিমান!
মম চরণের তলে, মরণের মার খেয়ে মরে ভগবান।
আদি ও অন্তহীন
আজ মনে পড়ে সেই দিন –
প্রথম যেদিন আপনার মাঝে আপনি জাগিনু আমি,
আর চিৎকার করি কাঁদিয়া উঠিল তোদের জগৎ-স্বামী।
ভয়ে কালো হয়ে গেল আলো-মুখ তার।
ফরিয়াদ করি গুমরি উঠিল মহা-হাহাকার –
ছিন্ন-কণ্ঠে আর্ত কণ্ঠে তোমাদের ওই ভীরু বিধাতার –
আর্তনাদের মহা-হাহাকার –
যে, ‘বাঁচাও আমারে বাঁচাও হে মোর মহান, বিপুল আমি!
হে মোর সৃষ্টি! অভিশাপ মোর!
আজি হতে প্রভু তুমি হও মম স্বামী!’ –
শুনি খলখলখল অট্ট হাসিনু, আজিও সে হাসি বাজে
ওই অগ্ন্যুদ্গার-উল্লাসে আর নিদাঘ-দগ্ধ
বিনা-মেঘের ওই শুষ্ক বজ্র-মাঝে!
স্রষ্টার বুকে আমি সেই দিন প্রথম জাগানু ভীতি, –
সেই দিন হতে বাজিছে নিখিলে ব্যথা-ক্রন্দন গীতি!
জাপটি ধরিয়া বিধাতারে আজও পিষে মারি পলে পলে,
এই কালসাপ আমি, লোকে ভুল করে মোরে অভিশাপ বলে।
(বিষের বাঁশি কাব্যগ্রন্থ)

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
