কাজী নজরুল ইসলামের কবিতা বাছাইকৃত ২৫ টি

You are currently viewing কাজী নজরুল ইসলামের কবিতা বাছাইকৃত ২৫ টি

২৩। ভজন

চিরদিন কাহারো
সমান নাহি যায়।
আজিকে যে রাজাধিরাজ
কাল সে ভিক্ষা চায়।।

অবতার শ্রীরাম
যে জানকীর পতি
তারো হ’ল বনবাসা
রাবণ-কর দুর্গতি।
আগুনেও পুড়িল না
ললাটের লেখা হায়।।

স্বামী পঞ্চ পান্ডব,
সখা কৃষ্ণ ভগবান,
দুঃশাসন করে তবু
দ্রৌপদীর অপমান।
পুত্র তার হ’ল হত
যদুপতি যার সহায়।।

মহারাজ শ্রীহরিশ্চন্দ্র
রাজ্যদান করে শেষ
শ্মশান- রক্ষী হয়ে
লভিল চন্ডাল বেশ।
বিষ্ণু- বুকে চরণ- চিহ্ন,
ললাট- লেখা কে খন্ডায়।।


Leave a Reply