সর্বশ্রেষ্ঠ ২০ টি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

You are currently viewing সর্বশ্রেষ্ঠ ২০ টি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

১৯.হায় গগন নহিলে তোমারে ধরিবে কে বা

“হায় গগন নহিলে তোমারে ধরিবে কে বা
ওগো তপন তোমার স্বপন দেখি যে,করিতে পারি নে সেবা।’
শিশির কহিল কাঁদিয়া,
“তোমারে রাখি যে বাঁধিয়া
হে রবি,এমন নাহিকো আমার বল।
তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন কেবলি অশ্রুজল।’

“আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো,
তবু শিশিরটুকুরে ধরা দিতে পারি
বাসিতে পারি যে ভালো।’
শিশিরের বুকে আসিয়া
কহিল তপন হাসিয়া,
“ছোটো হয়ে আমি রহিব তোমারে ভরি,
তোমার ক্ষুদ্র জীবন গড়িব
হাসির মতন করি।’

(উৎসর্গ কাব্যগ্রন্থ)

২০.হার-মানা হার পরাব তোমার গলে

হার-মানা হার পরাব তোমার গলে-
দূরে রব কত আপন বলের ছলে।
জানি আমি জানি ভেসে যাবে আভিমান-
নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ,
শূন্য হিঁয়ার বাঁশিতে বাজিবে গান,
পাষাণ তখন গলিবে নয়নজলে।

শতদলদল খুলে যাবে থরে থরে,
লুকানো রবে না মধু চিরদিন-তরে।
আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি,
ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি,
কিছুই সেদিন কিছুই রবে না বাকি-
পরম মরণ লভিব চরনতলে।

অবশেষে কিছু কথা :

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা গুলি আমরা যতবার পরি বা শুনি না কেন ততোবারই আমাদের চির নবীন মনে হতে থাকে। যেন মনে হয় এ যেন এক নতুনের আবির্ভাব এ পৃথিবীর বুকে যা আমাদের মনকে শান্ত স্নিগ্ধ ও মলিন করে তোলে।


Leave a Reply