মিলন-সুলগনে

– রবীন্দ্রনাথ ঠাকুর

মিলন-সুলগনে,
কেন বল্‌,
নয়ন করে তোর
ছল্‌ছল্‌।
বিদায়দিনে যবে
ফাটে বুক
সেদিনও দেখেছি তো
হাসিমুখ।


Leave a Reply