বসন্ত আওল রে
বসন্ত আওল রে !
মধুকর গুন গুন , অমুয়ামঞ্জরী
কানন ছাওল রে ।
শুন শুন সজনী হৃদয় প্রাণ মম
হরখে আকুল ভেল ,
জর জর রিঝসে দুখ জ্বালা সব
দূর দূর চলি গেল ।
মরমে বহই বসন্তসমীরণ ,
মরমে ফুটই ফুল ,
মরমকুঞ্জ’পর বোলই কুহু কুহু
অহরহ কোকিলকুল ।
সখি রে উছসত প্রেমভরে অব
ঢলঢল বিহ্বল প্রাণ ,
নিখিল জগত জনু হরখ – ভোর ভই
গায় রভসরসগান ।
বসন্তভূষণভূষিত ত্রিভুবন
কহিছে দুখিনী রাধা ,
কঁহি রে সো প্রিয় , কঁহি সো প্রিয়তম ,
হৃদিবসন্ত সো মাধা ?
ভানু কহত অতি গহন রয়ন অব ,
বসন্তসমীর শ্বাসে
মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল
ফুল্ল বাসনা – বাসে ।
(ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থতে সংকলিত)

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
