সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা | Sunil Gangopadhyay Poems

You are currently viewing সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা | Sunil Gangopadhyay Poems

মিনতি

-সুনীল গঙ্গোপাধ্যায়

ঝড় দিসনে, আকাশ, সেই সুন্দরীর ঘরে

থিরথিরিয়ে কাঁপতে থাকুক ভীরু দীপের শিখা
আঁচল পেতে মাটিতে বুক চেপে থাক সে শুয়ে,
একা ঘরের প্রতীক্ষিতা, আকাশ-কনীনিকা ।

দিঘির মতো শরীর তার নরম জলে ভরা
ব্যথার দাগ যদিও আঁকে প্রেমিক কাপুরুষ
সওদাগর ভৃত্য এক বাঁচার ভয়ে মরা ।

ঝড় দিসনে, আকাশ, তবু বিরহিণীর ঘরে

আঁচল পেতে মাটিতে বুক চেপে থাকুক শুয়ে
ঝিকমিকিয়ে উঠুক কেঁপে ভীরু দীপের শিখা
প্রেমিক যেন নেভায় এসে একটি দ্রুত ফুঁয়ে ।


Leave a Reply