কবি নজরুল ইসলামের কথা বললেই আমাদের তার প্রতিবাদী কবিতার কথা মাথায় আসে। তবে কাজী নজরুল ইসলাম এর প্রেমের কবিতা গুলিও আমাদের মনের মাঝে এক বিশেষ স্থান অধিকার করে আছে। এখানে আমরা ৪০ টি কবিতা তালিকাবদ্ধ করেছি।
এই সমস্ত কবিতাগুলি বাঙ্গালীদের অন্তরের গভীরে বৃহৎ স্থান গ্রহণ করে আছে। তার প্রায় সমস্ত কবিতাগুলি আমাদের কাছে প্রিয়। তবে এই কবিতাগুলি আমরা এই তালিকায় রাখতে পারি।
সর্বশ্রেষ্ঠ ৪০ টি কাজী নজরুল ইসলাম এর প্রেমের কবিতা এর তালিকা:
অকরুণ পিয়া
– কাজী নজরুল ইসলাম
আমার পিয়াল বনের শ্যামল পিয়ার ওই বাজে গো বিদায়বাঁশি,
পথ-ঘুরানো সুর হেনে সে আবার হাসে নিদয় হাসি।
পথিক বলে পথের গেহ
বিলিয়েছিল একটু স্নেহ,
তাই দেখে তার ঈর্ষাভরা কান্নাতে চোখ গেল ভাসি।
তখন মোদের কিশোর বয়স যেদিন হঠাৎ টুটল বাঁধন,
সেই হতে কার বিদায়-বেণুর জগৎ জুড়ে শুনছি কাঁদন।
সেই কিশোরীর হারা মায়া
ভুবন ভরে নিল কায়া,
দুলে আজও তারই ছায়া আমার সকল পথে আসি।

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
