সর্বশ্রেষ্ঠ ৪০ টি কাজী নজরুল ইসলাম এর প্রেমের কবিতা

You are currently viewing সর্বশ্রেষ্ঠ ৪০ টি কাজী নজরুল ইসলাম এর প্রেমের কবিতা

সই ভালো করে বিনোদ-বেণী

– কাজী নজরুল ইসলাম

সই, ভালো করে বিনোদ-বেণী বাঁধিয়া দে
মোর বঁধু যেন বাঁধা থাকে বিননী-ফাঁদে।

সই চপল পুরুষ সে, তাই কুরুশ-কাঁটায়
রাখিব খোঁপার সাথে বিঁধিয়া লো তায়
তাহে রেশমী জাল বিছায়ে দে ধরিতে চাঁদে।

বাঁধিতে সে বাঁধন হারা বনের হরিণ
জড়ায়ে দে জরীন্‌ ফিতা মোহন ছাঁদে

প্রথম প্রণয় রাগের মত আল্‌তা রঙে
রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে
সই পায়ে ধরে বঁধু যেন আমারে সাধে।।


Leave a Reply