সর্বশ্রেষ্ঠ ৪০ টি কাজী নজরুল ইসলাম এর প্রেমের কবিতা

You are currently viewing সর্বশ্রেষ্ঠ ৪০ টি কাজী নজরুল ইসলাম এর প্রেমের কবিতা

ব্যথা-নিশীথ

 কাজী নজরুল ইসলাম

এই     নীরব নিশীথ রাতে
শুধু     জল আসে আঁখিপাতে।

কেন  কি কথা স্মরণে রাজে?
   বুকে কার হতাদর বাজে?
   কোন্‌ ক্রন্দন হিয়া-মাঝে
   ওঠে গুমরি’ ব্যর্থতাতে
        আর  জল ভরে আঁখি-পাতে।।

মম বর্থ জীবন-বেদনা
   এই  নিশীথে লুকাতে নারি,
   তাই  গোপনে একাকী শয়নে
   শুধু নয়নে উথলে বারি।
   ছিল সেদিনো এমনি নিশা,
   বুকে জেগেছিল শত তৃষা
   তারি ব্যর্থ নিশাস মিশা
   ওই শিথিল শেফালিকাতে
   আর পূরবীতে বেদনাতে।।


Leave a Reply