৫৮। স্নেহ-ম্মাতি
সেই চাপা, সেই বেলফুল,
কে তোর। আজি এ প্রাতে, এনে দিলি মোর হাতে ।
জল আসে আখি-পাতে হৃদয় আকুল ।
সেই চাপা, সেই বেলফুল,
কত দিন কত স্থুখ, কত হাসি, স্েহ-মুখ,
কত কী পড়িল মনে প্রভাত বাতাসে,
নিগ্ধ প্রাণ স্থুধীভরা, শ্যামল সুন্দর ধরা,
তরুণ অরুণ-রেখ। নিমল আকাশে ;
সকলি জড়িত হয়ে অন্তরে যেতেছে বয়ে
ডুবে যায় অশ্রুজলে হৃদয়ের কুল,
মনে পড়ে তারি সাথে জীবনের কত প্রাতে
সেই চাপা সেই বেলফল ॥
বড়ো বেসেছিন্থু ভালে! এই শোভা এই আলেো।
এ আকাশ, এ বাতাস এই ধরাতল ;
কত দিন বসি” তীরে শুনেছি নদীর নীরে
নিশীথের সমীরণে সংগীত তরল
কতদিন পরিয়াছি সন্ধ্যাবেল। মালাগাছি
ন্নেহের হস্তের গাথা বকুল-মুকুল :
বড়ো ভালে লেগেছিল যেদিন সে হাতে দিল
সেই টাপা, মেই বেলফুল ॥
কত শুনিয়াছি বাঁশি, কত দেখিয়াছি হাসি,
কত উৎসবের দ্রিনে কত-যে কৌতুক ;
কত বরষার বেল। সঘন আনন্দ-মেলা,
কত গানে জাগিয়াছে স্বনিবিড সুখ ;
এ প্রাণ বীণার মতো ঝংকারি উঠেছে কত,
আসিয়াছে শুভক্ষণ কত অনুকুল,
মনে পড়ে তারি সাথে কত দিন কত প্রাতে
সেই চাপা সেই বেলফুল ॥

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
