৭। চাতুরি
আমার খোকা করে গো যদি মনে
এখনি উড়ে পারে সে যেতে
পারিজাতের বনে ।
যায় না সেকি সাধে ।
মায়ের বুকে মাথাটি থুয়ে
সে ভালবাসে থাকিতে শুয়ে,
মায়ের যুখ ন1! দেখে যদি
পরান তার কাদে।
আমার খোক। সকল কথ জানে ।
কিন্ত তার এমন ভাষা,
কে বোঝে তার মানে।
মৌন থাকে সাথে ?
মায়ের মুখে মায়ের কথ!
শিখিতে তাঁর কী আকুলতা,,
তাকায় তাই বোবার মতো এ
মায়ের মুখচাদে ।
খোকার ছিল রতনমণি কত-_
তবু সে এল কোলের পরে
ভিখারিটির মতো ।
এমন দশ সাধে ?
দীনের মতো করিয়। ভান,
কাড়িতে চাহে মায়ের প্রাণ
তাই সে এল বসনহীন
সন্যাসীর ছাদে ॥
খোক। যে ছিল বাঁধন-বাধাহারা
যেখানে জাগে নূতন চাদ
ঘুমায় শুকতারা।
ধর সে দিল সাধে ?
অমিয়মাখ! কোমল বুকে
হারাতে চাহে অসীম সুখে,
মুকতি চেয়ে বাধন মিঠা
মায়ের মায়া-ফাদে ॥
আমার খোকা কাদিতে জানিত না;
হাসির দেশে করিত শুধু
স্রখের আলোচনা ।
কাদিতে চাহে সাধে?
মধুমুখের হাসিটি দিয়া
টানে সে বটে মায়ের হিয়া,
কান্না! দিয়ে ব্যথার ফাসে
ছিগুণ বলে বাধে ॥

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
