৫৫। আকুল আহ্বান
সন্ধ্যে হোলো, গৃহ অন্ধকার,
মা গো, হেথায় প্রদীপ জ্বলে না।
একে একে সবাই ঘরে এল,
আমায় যে মা, মা কেউ বলে না ।
সময় হোলো বেঁধে দেব চুল,
পরিয়ে দেব রাঙা কাপড়খানি।
সাঝের তারা সাঝের গগনে
কোথায় গেল রানী আমার রানী ।
রাত্রি হোলো, আধার করে আসে,
ঘরে ঘরে প্রদীপ নিবে যায়।
আমার ঘরে দ্বম নেইকো। শুধু__
শূন্য শেজ শুহ্ত-পানে চায় ।
কোথায় ছুটি নয়ন ঘুমে-ভর
নেতিয়ে-পড়া ঘুমিয়ে-পড়া মেয়ে ।
শ্রাস্ত দেহ ঢুলে পড়ে, তবু
মায়ের তরে আছে বুঝি চেয়ে ॥
আধার রাতে চলে গেলি তুই,
আধার রাতে চুপি চুপি আয়।
কেউ তো তোরে দেখতে পাবে না,
তার! শুধু তারার পানে চায় ॥
এ জগৎ কঠিন_কঠিন-
কঠিন, শুধু মায়ের প্রাণ ছাড়া,
সেইখানে তুই আয় মা, ফিরে আয়
এত ডাকি দিবিনে কি সাড়া ।
ক,লের দিনে সে-যষে চলে গেল,
ফ,ল-ফোটা সে দেখে গেল ন।,
ফুলে ফুলে ভরে গেল বন
একটি সে তে। পরতে পেল না ।
ফুল-যে ফোটে, ফুল-ষে ঝরে যায়-__
ফুল নিয়ে-ষে আর সকলে পরে,
ফিরে এসে সে যদি দাড়ায়,
একটিও-যে রইবে না তার তরে ।
খেলত যার। তার! খেলতে গেছে,
হাসত যার। তারা আজে হাসে,
তার তরে তে! কেহই বসে নেই
মা-যে কেবল রয়েছে তার আশে ।
হায় রে বিধি সব কি ব্যর্থ হবে
ব্যর্থ হবে মায়ের ভালবাসা ।
কত জনের কত আশা পুরে,
ব্যর্থ হবে মার প্রাণেরি আশা !

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
