১০। খোকার রাজ্য
খোকার মনের ঠিক মাঝখানটিতে
আমি যদি পারি বাস নিতে-_
তবে আমি একবার
জগতের পানে তার
চেয়ে দেখি বসি সে-নিভৃতে ॥
তার রবি শশী তারা
জানিনে কেমন ধার!
সভ। করে আকাশের তলে,
আমার খোকার সাথে
গোপন দিবসে রাতে
শুনেছি তাদের কথা চলে ।
শুনেছি আকাশ তারে
নামিয়ে মাঠের পারে
লোভায় রঙিন ধনু হাতে,
আসি শালবন “পরে
মেঘের। মন্ত্রণ। করে
খেল। করিবারে তার সাথে ।
যারা আমাদের কাছে
নীরব গম্ভীর আছে,
আশার অতীত যার। সবে,
খোকারে তাহারা এসে
ধরা দিতে চায় হেসে
কত রঙে কত কলরবে
খোকার মনের ঠিক মাঝখান ঘে’সে
যে-পথ গিয়েছে স্যষ্টিশেষে__
সকল উদ্দেশহারা
সকল ভূগোল-ছাড়া
অপবূপ অসম্ভব দেশে ;
যেথা! আসে রাত্রিদিন
সব ইতিহাসহীন
রাজার রাজত্ব হতে হাওয়া,
তারি যদি এক-ধারে
পাই আমি বসিবারে
দেখি কার করে আসা-যাওয়া ।
তাহার! অদ্ভুত লোক
নাই কারে হুঃখ শোক,
নেই তারা কোনে! কমে কাজে,
চিন্তাহীন মৃত্যুহীন
ভলিয়াছে চিরদিন
খোকাদের গল্পলোক-মাঝে ॥
সেথ। ফুল গাছপালা
নাগকন্যা রাজবাল।
মানুষ রাক্ষস পশু পাখি,
যাহ] খুশি তাই করে,
সত্যেরে কিছু না ডরে
সংশয়েরে দিয়ে যায় ফাকি ।

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
