১৯। সমালোচক
বাবা নাকি বই লেখে সব নিজে ।
কিছুই বোঝা! যায় না লেখেন কী যে।
সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে,
বুঝেছিলি ?-বল্ মা সত্যি ক’রে;
এমন লেখায় তবে
বল দেখি কী হবে।
তোর মুখে মা, যেমন কথা শুনি,
তেমন কেন লেখেন না কো! উনি ।
ঠাকুরম! কি বাবাকে কখখনো
রাজার কথা শোনায়নিকো। কোনো ।
সে-সব কথাগুলি
গেছেন বুঝি ভুলি ।
স্নান করতে বেলা হোলে। দেখে
তুমি কেবল যাঁও মা, ডেকে ডেকে,
খাবার নিয়ে তুমি বসেই থাকো,
এস কথ। তার মনেই থাকে না কো।
করেন সারাবেলা
লেখা-লেখা খেলা
বাবার ঘরে আমি খেলতে গেলে
তুমি আমায় বলো, হুট, ছেলে ।
বকো আমায় গোল করলে পরে-_
“দেখছিস নে লিখছে বাবা ঘরে
বল্ তো, সত্যি বল্,
লিখে কী হয় ফল।
আমি যখন বাবার খাতা টেনে
লিখি বসে দোয়াত কলম এনে-_
কখগঘঙহযবর
আমার বেল! কেন মা, রাগ করো
বাবা যখন লেখে
কথা কও না দেখে ।
বড়ো বড়ো রুল-কাট। কাগজ
নষ্ট বাবা করেন না কি রোজ ।
আমি যদি নৌক। করতে চাই
অমনি বলো- নষ্ট করতে নাই
সাদা কাগজ কালে
করলে বুঝি ভালে।।

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
