রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা বাছাইকৃত ৬০ টি

You are currently viewing রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা বাছাইকৃত ৬০ টি

৩। খোকা

খোকার চোখে যে ঘুম আসে
সকল তাপ-নাশ-_
জানে! কি কেউ কোথা হতে-যে
করে সে যাওয়া-আসা।
শুনেছি রূপকথার গাঁয়ে
জোনাকি-জ্বল। বনের ছায়ে
ছুলিছে ছুটি পারুল-কুঁড়ি
তাহারি মাঝে বাসা
সেখান হতে খোকার চোখে
করে সে যাওয়া-আসা। ॥

খোকার ঠোঁটে যে-হাসিখানি
চমকে ঘুমঘোরে-_
‘কোন্‌ দেশে-ঘে জনম তার
কে কবে তাহা মোরে ।
শুনেছি কোন্‌ শরৎ-মেঘে
শিশু-শশীর কিরণ লেগে
সে হাসিরুচি জনমি” ছিল
শিশির-শুচি ভোরে)
খোকার ঠোঁটে যে-হাসিখানি
চমকে ঘ্ুমঘোরে ॥

খোকার গায়ে মিলিয়ে আছে
যে-কচি কোমলতা -_
্ানো কি সে-যে এতট1 কাল
লুকিয়ে ছিল কোথা।
ম! যবে ছিল কিশোরী মেয়ে
করুণ তারি পরান ছেয়ে
মাধুরীরূপে মুরছি’ ছিল
কহেনি কোনো কথা,
খোকার গায়ে মিলিয়া আছে
যে-কচি কোমলতা! ॥

আশিস আসি” পরশ করে
খোকারে ঘিরে ঘিরে–
জানো কি কেহ কোথা হতে সে
বরষে তার শিরে।
ফাগ্চনে নব মলয়-শ্বাসে
শ্রাবণে নব নীপের বাসে,
আশিনে নব ধান্য দলে,
আষাটে নব নীরে__
আশিস আসি পরশ করে
খোকারে ঘিরে ঘিরে ॥

এই যে খোক। তরুণ-তনু
নতুন মেলে আখি-_
ইহার ভার কে লবে আজি
তোমরা জানে তা কি।
হিরণময়-কিরণ-ঝো লা
ধাহার এই ভুবন-দোলা,
তপন শশী তারার কোলে
দেবেন এরে রাখি-_-
এই যে-খোক। তরুণ-তনু
নতুন মেলে আখি ॥


Leave a Reply