৩০। দুঃখহারী
মনে করো তুমি থাকবে ঘরে
আমি যেন যাব দেশান্তরে ।
ঘাটে আমার বাধা আছে তরী
জিনিসপত্র সব নিয়েছি ভরি,
ভালো ক’রে দেখ. তো৷ মনে করি,
কী এনে মা, দেব তোমার তরে।
চাস কি মা, তুই এত এত সোনা ।
সোনার দেশে করব আনাগোনা ।
সোনামতী নদী-তীরের কাছে
সোনার ফসল মাঠে ফলে আছে,
সোনার চাপা ফোটে সেথায় গাছে,
না কুড়িয়ে আমি তো ফিরব না।
পরতে কি চাস মুক্তে। গেঁথে হারে।
জাহাজ বেয়ে যাব সাগর-পারে।
সেখানে মা, সকাল বেলা হোলে
ফুলের পরে মুক্তোগুলি দোলে,
টুপটুপিয়ে পড়ে ঘাসের কোলে,
যত পারি আনব ভারে ভারে ।
দাদার জন্তে আনব মেঘে-ওড়।
পক্ষীরাজের বাচ্ছ। ছুটি ঘোড়া ।
বাবার জন্তে আনব আমি তুলি
কনক-লতার চারা! অনেকগুলি,
তোর তরে মা, দেবে। কৌটা খুলি”
সাত-রাজার-ধন মানিক একটি জোড়া ।

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
