৩১। বিদায়
তবে আমি যাই গো তবে যাই ।
ভোরের বেলা শূন্য কোলে
ডাকবি যখন খোক। বলে,
বলব আমি–নাই সে খোকা নাই ।
মাগো, যাই ।
হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে
যাব মা, তোর বুকে বয়ে
ধরতে আমায় পারবিনে তো হাতে ।
জলের মধ্যে হব মা, ঢেউ
জানতে আমায় পারবে না কেউ,
সনের বেল। খেলব তোমার সাথে ।
বাদল যখন পড়বে ঝরে
রাতে শুয়ে ভাববি মোরে,
ঝরঝরানি গান গাব এ বনে।
জানল দিয়ে মেঘের থেকে
চমক মেরে যাব দেখে,
আমার হাসি পড়বে কি তোর মনে ।
খোকার লাগি তৃমি মা গো,
অনেক রাতে যদি জাগো
তারা হয়ে বলব তোমায় “ঘুমো”
তুই ঘুমিয়ে পড়লে পরে
জ্যোতৎসা হয়ে কব ঘরে,
চোখে তোমার খেয়ে যাব চুমো ।
স্বপন হয়ে আখির ফাকে,
দেখতে আমি আসব মাকে,
যাৰ তোমার ্বুমের মধ্যিখানে,
জেগে তুমি মিথ্যে আশে
হাত বুলিয়ে দেখবে পাশে,
মিলিয়ে যাব কোথায় কে তা জানে ॥
পুজার সময় যত ছেলে
আডিনায় বেডাবে খেলে,
বলবে-_-খোকা নেই-যে ঘরের মাঝে ।
আমি তখন বাশির স্থুরে
আকাশ বেয়ে ঘুরে ্বুরে
তোমার সাথে ফিরব সকল কাজে ।
পুজোর কাপড় হাতে করে
মাসি যদি শুধায় তোরে,
“খোকা তোমার কোথায় গেল চলে ।”
বলিস, খোকা সেকি হারায়,
আছে আমার চোখের তারায়
মিলিয়ে আছে আমার বুকে কোলে ।

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
