৫। অপযশ
বাছারে তোর চক্ষে কেন জল ।
কে তোরে যে কী বলেছে
আমায় খুলে বল্।
লিখতে গিয়ে হাতে-মুখে
মেখেছ সব কালী,
নোংরা বলে তাই দিয়েছে গালি ?
ছিছি উচিত এ কি।
পূর্ণশশী মাখে মসী-_
নোংর! বলুক দেখি।
বাছারে, তোর সবাই ধরে দোষ ।
আমি দেখি সকল-তাতে
এদের অসন্তোষ ।
খেলতে গিয়ে কাপড়খান।
ছিড়ে খুঁড়ে এলে,
তাই কি বলে লক্ষমীছাড়া ছেলে ।
ছিছি কেমন ধারা ।
ছেড়া মেঘে প্রভাত হাসে
সেকি লক্ষমীভাড়া ।
কান দিয়ো না তোমায় কে কী বলে,
তোমার নামে অপবাদ যে
ক্রমেই বেড়ে চলে ।
মিষ্টি তুমি ভালবাসো
তাই কি ঘরে পরে,
লোভী বলে তোমায় নিন্দে করে।
ছি ছি হবে কী।
তোমায় যারা ভালবাসে
তারা তবে কী।

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
