৮। নির্লিপ্ত
বাছা, রে মোর বাছা ;
ধুলির পরে হরষ ভরে
লইয়। তৃণগাছ’
আপন মনে খেলিছ কোণে,
কাটিছে সারা বেলা ।
হাসি গো দেখে এ ধুলি মেখে
এ তৃণ লয়ে খেলা ॥।
আমি যে কাজে রত,
লইয়া খাতা ঘুরাই মাথা।
হিসাব করি কত ;
আকের সারি হতেছে ভারি
কাটিয়া যায় বেলা,
ভাবিছ দেখি মিথ্যা এ কী
সময় নিয়ে খেল! ।
বাছা রে মোর বাছা,
খেলিতে ধূলি গিয়েছি ভুলি
লইয়ে তৃণগাছ।।
কোথায় গেলে খেলনা মেলে
ভাবিয়া কাটে বেলা,
বেড়াই খুঁজি করিতে পুঁজি
সোনারুপার টেল!।
যা পাও চারিদিকে
তাহাই ধরি তুলিছ গড়ি
মনের সুখটিকে
না পাই যারে চাহিয়া তারে
আমার কাটে বেলা,
আশাতীতেরি আশায় ফিরি
ভাসাই মোর তেল ॥

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
