সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা | Sunil Gangopadhyay Poems

You are currently viewing সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা | Sunil Gangopadhyay Poems

বাংলা কবিতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকান্ত, জসিমউদ্দিন ইত্যাদি কবিদের সমগোত্রীয় মানের কবি ছিলেন তিনি। এখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা গুলি (Sunil Gangopadhyay Poems) একত্রিত করে আমরা আপনাদের কাছে তুলে ধরেছি।

তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক ও সাংবাদিক। তিনি আমাদেরকে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। তার কবিতা একাধারে প্রেম ভলোবাসা, অন্যদিকে নানান রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত।

জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের। তিনি ছিলেন আধুনিক ও রোমান্টিক যা আমরা তার কবিতার মধ্যে ছাপ পায়। তার কবিতা বহু সাধারণ মানুষের মুখস্থ।

Sunil Gangopadhyay Poems | সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা

একবারই জীবনে

-সুনীল গঙ্গোপাধ্যায়

দুই হাতে মৃত্যু নিয়ে ছেলেখেলা করার বিলাস
প্রথম যৌবনে ছিল ।
ভাবতাম,
নদীর আকাশে লঘু মাছরাঙা পাখির মতন
মৃত্যুর দু’ধারে ঘেঁষে ছুটোছুটি
জীবনকে রূপরস দেয় ।
বারবার
আমি কি যাইনি সেই মৃত্যুমুখী দক্ষিণের ঘরে ?
বাঁধের কিনার থেকে গড়ানো বন্ধুর হাত ধরে থাকা
আন্তরিক মুঠি
যমদন্ড দেখেছিল ।
যৌবনে এসবই খেলা ।
যখন মানুষ মরে, একবারই জীবনে মরে,
তারপর আর কোন খেলা নেই ।
আর কোন অস্পষ্টতা, নদীর কিনারে বসে থাকা নেই ।
হঠাৎ বিমান থেকে বাচাল মেশিনগান ফুঁড়ে যায় দেহ
এখন যা শকুন ও কুকুরের ভোগ্য
আর কোনো খেলা নেই।


Leave a Reply