৬০। আশীর্বাদ
ইহাদের করো আশীবাদ।
ধরায় উঠেছে ফ,টি শুভ্র প্রাণগুলি,
নন্দানের এনেছে সংবাদ,
ইহাদের করে৷ আঁশীবাদ।
ছোটে! ছোটো হাসিমুখ জানে না ধরার ছুখ,
হেসে আসে তোমাদের দ্বারে।
নবীন নয়ন তুলি কৌতুকেতে ছুলি’ ছুলি”
চেয়ে চেয়ে দেখে চারিধারে।
সোনার রবির আলো৷ কত তার লাগে ভালে।
ভালো লাগে মায়ের বদন।
হেথায় এসেছে ভুলি” ধূলিরে জানে না ধূলি,
সবই তার আপনার ধন ।
কোলে তুলে লও এরে এ যেন কেদে না ফেরে,
হরষেতে না ঘটে বিষাদ,
বুকের মাঝারে নিয়ে পরিপূর্ণ প্রাণ দিয়ে
ইহাদের করো আশীবাদ।
নৃতন প্রবাসে এসে সহম্্র পথের দেশে
নীরবে চাহিছে চারিভিতে ।
এত শত লোক আছে এসেছে তোমারি কাছে
সংসারের পথ শুধাইতে ।
যেথা তুমি লয়ে যাবে কথাটি না কয়ে যাবে,
সাথে যাবে ছায়ার মতন,
তাই বলি_ দেখো দেখো. এ বিশ্বাস রেখা রেখো!
পাথারে দিয়ো না বিসম্জন ॥
ক্ষুদ্র এ মাথার পর রাখো গো করুণ কর,
ইহারে কোরো না অবহেলা ।
এ ঘোর সংসার মাঝে এসেছে কঠিন কাজে
আনেনি করিতে শুধু খেলা।
দেখে মুখ-শতদল চোখে মোর আমে জল
মনে হয় ধাচিবে ন! বুঝি,
পাছে, সুকুমার প্রাণ ছিড়ে হয় খান-খান
জীবনের পারাবারে যুঝি?
এই হাসিমুখগুলি হাসি পাছে যায় ভুলি,
পাছে ঘেরে আধার প্রমাদ।
ইহাদের কাছে ডেকে বুকে রেখে কোলে রেখে
তোমরা করো! গে আশীবাদ |
বলো, “স্থখে যাও চলে ভবের তরঙ্গ দ’লে,
স্বর্গ হতে আনুক বাতাস,__
সুখছুঃখ করো হেলা সে কেবল ঢেউ-খিলা
নাচিবে তোদের চারিপাশ”

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
