মাইকেল মধুসূদন দত্তের কবিতা ১০টি বাছাইকৃত

You are currently viewing মাইকেল মধুসূদন দত্তের কবিতা ১০টি  বাছাইকৃত

বাঙালি কবিদের মধ্যে একজন ভিন্ন ভাবনার কবি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তার সব কবিতায় খুবই জনপ্রিয়। তার লেখা ১০টি বাছাইকৃত কবিতা নিচে দেওয়া হলো।

মাইকেল মধুসূদন দত্তের কবিতা ১০টি বাছাইকৃত:

বঙ্গভূমির প্রতি

-মাইকেল মধুসূদন দত্ত

রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে
সাধিতে মনের সাধ,
ঘটে যদি পরমাদ,
মধুহীন করো না গো তব মনঃকোকনদে।
প্রবাসে দৈবের বশে,
জীব-তারা যদি খসে
এ দেহ-আকাশ হতে, – খেদ নাহি তাহে।
জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?
কিন্তু যদি রাখ মনে,
নাহি, মা, ডরি শমনে;
মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে!
সেই ধন্য নরকুলে,
লোকে যারে নাহি ভুলে,
মনের মন্দিরে সদা সেবে সর্ব্বজন; –
কিন্তু কোন্ গুণ আছে,
যাচিব যে তব কাছে,
হেন অমরতা আমি, কহ, গো, শ্যামা জন্মদে!
তবে যদি দয়া কর,
ভুল দোষ, গুণ ধর,
অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে! –
ফুটি যেন স্মৃতি-জলে,
মানসে, মা, যথা ফলে
মধুময় তামরস কি বসন্ত, কি শরদে!

Leave a Reply