আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গাে। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেরা ১০ টি গানের তালিকায় আমরা রাখতে পারি। এই গানটিতে একটি প্রেমিক ও প্রেমিকার অন্তরের যে আবেগ তা ফুটে উঠেছে।
এই গানটি প্রেম, আকাঙ্ক্ষা এবং গভীর আবেগের এক অনন্য প্রকাশ। আজও এই গানটি অসংখ্য মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।
Amaro porano jaha chay lyrics in Bengali text:
আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গাে।
তােমা ছাড়া আর এ জগতে মাের কেহ নাই কিছু নাই গাে ||
তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও—
আমি তােমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গাে ।
আমি তােমার বিরহে রহিব বিলীন, তােমাতে করিব বাস,
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।
যদি আর-কারে ভালােবাস, যদি আর ফিরে নাহি আস,
তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও, আমি যত দুখ পাই গাে ||
Amaro porano jaha chay lyrics in English Transliteration:
Aamaro parano jaaha chaay tumi taai, tumi taai go.
Toma chhaara aar e jagote mor keho naai kichhu naai go.
Tumi sukho jodi naahi paao, jaao, sukhero sandhane jaao –
Aami tomare peyechhi hridayomaajhe, aar kichhu naahi chaai go.
Aami tomaro birahe rohibo billin, tomate koribo baas,
Dirgho dibaso, dirgho rajoni, dirgho baroso maas.
Jodi aaro kaare bhaalobaso, jodi aar phire naahi aaso,
Tobe, tumi jaaha chaao, taai jeno paao, aami jato dukho paai go.
English Meaning
এই গানে প্রেমিক তার গভীর ভালোবাসার কথা প্রকাশ করেছেন। তিনি বলছেন, তার হৃদয় যা চায় তা শুধুমাত্র প্রিয় মানুষটিই। এমনকি প্রিয় মানুষটি অন্য কোথাও সুখ খুঁজে পেলেও তিনি তার সুখ কামনা করেন। এই নিঃস্বার্থ ভালোবাসাই গানটিকে অসাধারণ করেছে।
Amaro porano jaha chay Swaralipi:

About Amaro porano jaha chay lyrics:
Parjaay: Prem (142)
Upa-parjaay: Prem-Boichitra
Taal: Tritaal
Raag: Pilu
Written on: 1888
Collection: Maayar Khela
Swarabitan: 48 (Maayar Khela)
Notation by: Indira Debi Chowdhurani / Jyotirindranath Tagore
গানটি সম্পর্কে তথ্য:
| বিষয় | তথ্য |
|---|---|
| গানের নাম | আমার পরাণ যাহা চায় |
| রচয়িতা | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ধরন | রবীন্দ্র সংগীত |
| ভাষা | বাংলা |
| বিষয় | প্রেম ও আবেগ |
Amaro porano jaha chay lyrics in Image:

আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গাে এর সারাংশ:
এই লিরিক্স টিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মূলত দুজন প্রেমিক প্রেমিকার অন্তরের নিখাদ ভালোবাসার কথা তুলে ধরেছেন। প্রেমিক প্রেমিকাকে বলছে যে তুমি যদি আমার কাছে কোনো সুখ না পাও তাহলে অন্য জায়গায় যেতে বলছে।
সে আরো বলছে যে সে তাকে হৃদয় মাঝে পেয়েছে এটাই সবচেয়ে বড় কথা।
তুমি যদি আমার সঙ্গে না থাকো তবুও তুমি আমার হৃদয়ে দীর্ঘ দিন দীর্ঘ রজনী ও দীর্ঘ বৎসর থাকবে।
যদি আমায় ছেড়ে অন্য কাউকে ভালোবাসো তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি যেন সুখে ঠিক এটাই আমি চাই। আমার দুঃখ পাওয়াটা কোনো ব্যাপার নয়, তুমি সুখে ঠিক এটাই আমি চায়।
কেন গানটি এত জনপ্রিয়?
“আমার পরাণ যাহা চায়” গানটি মানুষের মনের গভীর অনুভূতিকে প্রকাশ করে। গানের কথাগুলো অত্যন্ত আবেগপূর্ণ এবং সুরও হৃদয়স্পর্শী। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গানটি নতুনভাবে জনপ্রিয়তা পেয়েছে।
জনপ্রিয় শিল্পীরা
এই গানটি বহু বিখ্যাত শিল্পী গেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য:
Related Rabindra Sangeet Lyrics
- তুমিই রবে নীরবে Lyrics
- আমার হিয়ার মাঝে Lyrics
- তোমার খোলা হাওয়া Lyrics
- আজি ঝর ঝর মুখর বাদর দিনে Lyrics
FAQ of Amaro Porano Jaha Chay Lyrics :
1. আমার পরাণ যাহা চায় গানটি কে লিখেছেন?
এই গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
2. এটি কি রবীন্দ্র সংগীত?
হ্যাঁ, এটি একটি জনপ্রিয় রবীন্দ্র সংগীত।
3. গানটির মূল বিষয় কী?
গানটির মূল বিষয় হলো গভীর প্রেম, অনুভূতি এবং আত্মত্যাগ।
4. Amaro Porano Jaha Chay lyrics কোথায় পাব?
আপনি এই পেজেই সম্পূর্ণ বাংলা lyrics, transliteration এবং অর্থ পড়তে পারবেন।

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
