৫৪। শিশুর মৃত্যু
( অনুবাদ)
বেঁচেছিল, হেসে হেসে খেল। ক’রে বেড়াত সে
হে প্রকৃতি, তারে নিয়ে কী হোলো তোমার ।
শত রং-করা পাখি তোর কাছে ছিল নাকি ।
কত তারা, বন, সিন্ধু, আকাশ অপার ॥
জননীর কোল হতে কেন তাবে কেড়ে নিলি,
লুকায়ে ধরার কোলে ফল দিয়ে ঢেকে দিলি ।
শত তারা-পুষ্পময়ী মহতী প্রকৃতি অয়ি,
না হয় একটি শিশু নিলি চুরি ক’রে__
অসীম এশ্বর্ধ তব তাহে কি বাড়িল নব,
নূতন আনন্দ-কণা মিলিল কি ওরে।
অথচ তোমারি মতো বিশাল মায়ের হিয়া
সব শুন্ত হয়ে গেল একটি সে শিশু গিয়া ॥

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
