বাংলা কবিতার কথা বললেই আমরা কোনভাবেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিতে পারব না বিশেষ করে যখন প্রেমের কবিতা। এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা বাছাইকৃত ২০ টি তালিকাবদ্ধ করেছি ।
যে কবিতাগুলি বাঙ্গালীদের মনের কনে বৃহৎ জায়গা সৃষ্টি করে আছে। প্রেম নিয়ে কবি শত শত কবিতা লিখেছেন তার মধ্যে আমরা এখানে কুড়িটি কবিতা তুলে ধরেছে যে কবিতাগুলি আমাদের মানব জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
সর্বশ্রেষ্ঠ ২০ টি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা এর তালিকাঃ
১.অচির বসন্ত হায় এল, গেল চলে
অচির বসন্ত হায় এল, গেল চলে–
এবার কিছু কি, কবি করেছ সঞ্চয়।
ভরেছ কি কল্পনার কনক-অঞ্চলে
চঞ্চলপবনক্লিষ্ট শ্যাম কিশলয়,
ক্লান্ত করবীর গুচ্ছ। তপ্ত রৌদ্র হতে
নিয়েছ কি গলাইয়া যৌবনের সুরা–
ঢেলেছ কি উচ্ছলিত তব ছন্দঃস্রোতে,
রেখেছ কি করি তারে অনন্তমধুরা।
এ বসন্তে প্রিয়া তব পূর্ণিমানিশীথে
নবমল্লিকার মালা জড়াইয়া কেশে
তোমার আকাঙক্ষাদীপ্ত অতৃপ্ত আঁখিতে
যে দৃষ্টি হানিয়াছিল একটি নিমেষে
সে কি রাখ নাই গেঁথে অক্ষয় সংগীতে।
সে কি গেছে পুষ্পচ্যুত সৌরভের দেশে।
(উৎসর্গ কাব্যগ্রন্থ)
