নূরের দরিয়ায় সিনান করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে
নূরের দরিয়ায় সিনান করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে
ফাগুন-পূণিমা-নিশীথে যেমন আস্মানের কোলে রাঙা চাঁদ দোলে।।
কে এলো কে এলো গাহে কোয়েলিয়া,
পাপিয়া বুল্বুল্ উঠিল মাতিয়া,
গ্রহতারা ঝুঁকে করিছে কুর্নিশ হুরপরী হেসে পড়িছে ঢ’লে।।
জান্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে
ফেরেশ্তা আম্বিয়া এসেছে ধেঁয়ে
তাহ্রীমা বেঁধে ঘোরে দরুদ গেয়ে
দুনিয়া টলমল্, খোদার আরশ টলে।।
এলো রে চির-চাওয়া এলো আখেরি নবী
সৈয়দে মক্কী মদনী আল্-আরবি,
নাজেল হয়ে সে যে ইয়াকুত-রাঙা ঠোঁটে
শাহ্দতের বাণী আধো আধো বোলে।।

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
