ইয়া আল্লাহ, তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন
ইয়া আল্লাহ, তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন।
শান-শওকতে হোক পূর্ণ আবার নিখিল মুসলেমিন।
আমিন আল্লাহুম্মা আমিন।।
(খোদা) মুষ্টিমেয় আরববাসী যে ঈমানের জোরে
তোমার নামের ডঙ্কা বাজিয়েছিল দুনিয়াকে জয় ক’রে
(খোদা) দাও সে ঈমান, সেই তরক্কী, দাও সে একিন।
খোদা দাও সে একিন।
আমিন আল্লাহুম্মা আমিন।।
হায়! যে-জাতির খলিফা ওমর শাহানশাহ হয়ে
ছেঁড়া কাপড় প’রে গেলেন উপবাসী র’য়ে
আবার মোদের সেই ত্যাগ দাও, খোদা
ভোগ-বিলাসে মোদের জীবন ক’রো না মলিন।
আমিন আল্লাহুম্মা আমিন।।
(খোদা) তুমি ছাড়া বিশ্বে কারো করতাম না ভয়
তাই বিশ্বে হয়নি মোদের কভু পরাজয়
দাও সেই দিক্ষা শক্তি সেই ভক্তি দ্বিধাহীন।
আমিন আল্লাহুম্মা আমিন।।

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
