কাজী নজরুল ইসলামের ইসলামিক কবিতা/সংগীত

You are currently viewing কাজী নজরুল ইসলামের ইসলামিক কবিতা/সংগীত

এ কোন্‌ মধুর শরাব দিলে আল আরাবি সাকি

-কাজী নজরুল ইসলাম

এ কোন্‌ মধুর শরাব দিলে আল আরাবি সাকি,
নেশায় হলাম দিওয়ানা যেরঙিন হল আঁখি।।
তৌহিদের শিরাজি নিয়ে ডাকলে সবায়যারে পিয়ে,
নিখিল জগৎ ছুটে এলোরইল না কেউ বাকি।।
বসলো তোমার মহ্‌ফিল দূর মক্কা মদিনাতে,
আল্‌-কোরানের গাইলে গজল শবে কদর রাতে।
নরনারী বাদশা ফকির তোমার রূপে হয়ে অধীর
যা ছিল নজ্‌রানা দিল রাঙা পায়ে রাখি’।

Leave a Reply