সন্ধ্যা হলো ঘরকে চলো, ও ভাই মাঠের চাষি
সন্ধ্যা হলো ঘরকে চলো, ও ভাই মাঠের চাষি
ভাটিয়ালি সুরে বাজে রাখাল ছেলের বাঁশি।।
পিদিম নিয়ে একলা জাগে একলা ঘরের বধূ
হৃদয়-পাতে লুকিয়ে রেখে সারা দিনের মধু;
পথ চেয়ে সে বসে আছে কাজ হয়েছে বাসি রে তার
কাজ হয়েছে বাসি।
(যে) মন সারাদিন ছিল পড়ে হালের গরুর পানে,
দিনের শেষে ঘরের জরু সেই মনকে টানে
সেথা মেটে ঘরের দাওয়ায় লুটায় রে
মেটে ঘরের দাওয়ায় লুটায় কালো চোখের হাসি রে ভাই
কালো চোখের হাসি।
পুবান হাওয়া ঢেউ দিয়ে যায় আউশ ধানের ক্ষেতে,
এই ফসলের দেখব স্বপন শুয়ে শুয়ে রেতে;
ও ভাই শুয়ে শুয়ে রেতে
সকাল বেলা আবার যেন মাঠে ফিরে আসি রে
এই মাঠে ফিরে আসি।।

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
