দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হ’তে
দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হ’তে।
বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কা’বার পথে।।
হায় গো খোদা, কেন মোরে
পাঠাইলে হায় কাঙ্গাল ক’রে;
যেতে নারি প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে।।
স্বপ্নে শুনি নিতুই রাতে – যেন কা’বার মিনার থেকে
কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে।
ইয়া এলাহি ! বল সে কবে
আমার স্বপন সফল হ’বে,
গরিব ব’লে হব কি নিরাশ, মদিনা দেখার নিয়ামতে।।

আমি Susmita Das একজন বাংলা কনটেন্ট রাইটার এবং ব্লগার। আমি বাংলা কবিতা, উক্তি ও জীবনী বিষয়ক লেখা তৈরি করতে ভালোবাসি। আমার লক্ষ্য হলো পাঠকদের জন্য সেরা অনুপ্রেরণামূলক ও মানসম্পন্ন বাংলা কনটেন্ট প্রদান করা। আমি নিয়মিত নতুন নতুন উক্তি, কবিতা এবং তথ্যবহুল পোস্ট প্রকাশ করি যাতে আপনারা প্রতিদিন কিছু শিখতে পারেন।
